যশোর সদরে বিজয়ী চেয়ারম্যানরা

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:১০
বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে যশোর সদর উপজেলার ১২টির মধ্যে ১০টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। একটিতে জিতেছেন বিএনপি প্রার্থী। স্থগিত রয়েছে একটি।
 
আওয়ামী লীগের নেীকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যানরা হলেন হৈবতপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম, চুড়ামনকাঠিতে আব্দুল মান্নান মুন্না, কাশিমপুরে মশিয়ার রহমান সাগর, লেবুতলায় আলীমুজ্জামান, ইছালীতে এসএস আফজাল হোসেন, নওয়াপাড়ায় নাসরিন সুলতানা, উপশহরে এহসানুর রহমান লিটু, কচুয়ায় লুৎফর রহমান, রামনগরে নাজনীন নাহার আলমগীর ও বসুন্দিয়ায় সিরাজুল ইসলাম খান রাসেল।
 
ফতেপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
 
স্থগিত হওয়া চাঁচড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা ৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ বিশ্বাস।