বরুড়ায় ৫টিতে বিএনপি ও তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:২৪

কুমিল্লার বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৫টি ইউনিয়নে বিএনপি ও ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। বরুড়া উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, বরুড়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আগানগর ইউপিতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইফতেখার আলম শাহীন, ভবানীপুর ইউপিতে বিএনপির সৈয়দ রেজাউল হক রেজু, লক্ষ্মীপুর ইউপিতে বিএনপির নুরুল ইসলাম, আড্ডা ইউপিতে বিএনপির মো. জাফর উল্লাহ চৌধুরী, আদ্রা ইউপিতে বিএনপির মো. ফজলুল হক, খোশবাস ইউপিতে আওয়ামী লীগের নাজমুল হাছান, পয়ালগাছা ইউপিতে আওয়ামী লীগের সৈয়দ মাহিন, ঝলম ইউপিতে নুরুল ইসলাম নুরুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

জাল ভোট ও সহিংসতার কারণে উপজেলার চিতড্ডা ইউপির ফলাফল স্থগিত রাখা হয়েছে।