চলে গেলেন স্থপতি ডেম জাহা হাদিদ

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:৪৩
লন্ডল অলিম্পিকের একুয়াটিক সেন্টরের ডিজাইন করা বিশিষ্ট স্থপতি ডেম জাহা হাদিদ মারা গেছেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মিয়ামি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 
ইরাকে জন্ম নেয়া এই স্থপতি প্রথম নারী হিসেবে র‌য়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস এর স্বর্ণপদক পান। বিশ্বজুড়েই তার কাজের নিদর্শন রয়েছে। বিশেষ করে হংকং, জার্মানি ও আজারবাইজান। লন্ডনে সার্পেন্টাইন স্যাকলার গ্যালারি, রিভারসাইড মিউজিয়াম, গ্লাসগোর মিউজিয়াম অফ ট্রান্সপোর্ট এভং চীনের অপেরা হাউস তার ডিজাইন করা।
 
মিয়ামি হাসপাতালে তার ব্রঙ্কাইটিসের চিকিৎসা চলছিল। এর মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই গুণী স্থপতি।
 
ফেব্রুয়ারিতে স্বর্ণপদক নেয়ার সময় তিনি বলেছিলেন, প্রথম নারী হিসেবে এই পদক জিততে পেরে তিনি গর্ববোধ করছেন। নিশ্চয়ই স্থাপত্যবিদ্যায় এখন অনেক নারীই এগিয়ে আসবে।
 
বাগদাদে জন্ম নেয়া হাদাদ বৈরুত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে লন্ডনে আর্কিটেকচার এসোসিয়েশসের যোগ দেন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন  জাহা হাদিদ আর্কিটেক্টস নামে একটি সংগঠন।