চুয়াডাঙ্গার চারটির দুটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২২:০৭
চুয়াডাঙ্গার সদর উপজেলার ৪টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২ জন এবং আওয়ামী লীগ বিদ্রোহী ২ প্রার্থী বিজয়ী হয়েছেন। 
 
আলুকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইসলাম উদ্দিন ৬ হাজার ৮শত ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপির আব্দুল মজিদ মোল্লা তিনি পেয়েছেন ৪ হাজার ২ শত ৭৫ ভোট। পদ্মবিলা ইউনিয়নে নৌকা প্রতীকের আবু তাহের বিশ্বাস ৫ হাজার ৮শত ১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সেলিম মল্লিক। তিনি পেয়েছেন ৪ হাজার ৫ শত ৭০ ভোট । কুতুবপুরে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক  ৭ হাজার ৬ শত ৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শাখাওয়াত হোসেন টাইগার। তিনি পেয়েছেন ৫ হাজার ৫শত ১২ভোট ।
 
মোমিনপুরে আনারস প্রতীকের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার  ৪ হাজার ২শত ৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের শেফালী খাতুন পেয়েছেন ৩ হাজার ১১৫ ভোট ।