৩ এপ্রিল বহির্বিশ্বের সবচেয়ে বড় তারকামেলা

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০১:৩২
 
 
বহির্বিশ্বে বাংলাদেশি তারকাদের নিয়ে সবচেয়ে বড় আয়োজনে, জমকালো আসরের নাম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড। বহির্বিশ্বের সর্বাধিক এই জনপ্রিয় অনুষ্ঠানটি আগামী ৩ এপ্রিল জ্যামাইকার ইয়র্ক কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
ঢালিউদের ১৫তম আসরে এবার ঢাকার প্রায় ৩০জন শিল্পী অংশগ্রহণ করছেন। শোটাইম মিউজিক এন্ড শোর প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন, এবারের অনুষ্ঠানটি হবে সবচেয়ে আকর্ষনীয় এবং ডিজিট্যাল বর্ণিল। সন্ধ্যা ৬টার সময় ডোর ওপেন করা হলেও শো শুরু হবে সন্ধ্যা ৭টায়।
 
এবারের ঢালিউড শিল্পীদের মধ্যে থাকছেন পার্থ বড়–য়া, বাপ্পা মজুমদার, মিলন, নৃত্য শিল্পী হিমু, প্রিয়া, মডেল জান্নাতুল পিয়া, জায়েদ খান, সজল, সাজু খাদেম, মীম, শাহনাজ বেলি, বাঁধন, সুজানা জাফর, পড়শি, তানজিল তিশা, মাহি এবং জনপ্রিয় চিরকুট ব্যান্ড।
IMG0
 
আলমগীর খান আলম আরো জানান, ‘ঢালিউড এওয়ার্ডের টিকেট পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটস্ এর অবকাশ ভিডিও, কবীর বেকারী, ইত্যাদি গ্রোসারী, খামার বাড়ি এবং মল্লিকা ভিডিওতে, ব্রুকরিনের সূচনা গ্রোসারী, জ্যামাইকার বোম্বে ভিডিও, আপনার ফার্মেসী, এস্টোরিয়া কবীর বেকারী এবং শো’র দিন সামান্য টিকেট পাওয়া যাবে টিকেট কাউন্টারে। টিকেটের মূল্য রাখা হয়েছে ৩০, ৫০ ও ভিআইপি ১০০ ডলারে। পাঁচ বছরের বাচ্চাদের টিকেট লাগবে। 
 
 
এবারের আয়োজন প্রসঙ্গে আলমগীর খান আলম আরো বলেন, ‘প্রতিবছরের মতো এবারের অ্যাওয়ার্ড নিয়েও প্রবাসীদের ভেতরে দারুন কৌতুহল লক্ষ করা যাচ্ছে। এটাই আমার এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ একসাথে এতগুলো তারকাকে একসাথে পেয়ে, জমকালো একটি সন্ধ্যার উৎসবের অপেক্ষায় থাকে গোটা আমেরিকা প্রবাসী বাঙালি।