রাজশাহীর পবা উপজেলায় বিপুল পরিমাণ নকল বইসহ জয়নাল আবেদীন নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নওহাটা বাজারের জয় লাইব্রেরি থেকে তাকে আটক করেছে পুলিশ।
মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ওই লাইব্রেরি থেকে পিউলী প্রকাশনী, ছাত্রবন্ধু লাইব্রেরি, সারওয়ার্দী বুক ডিপো ও অ্যাডভান্স লাইব্রেরির নকলকৃত তিন শতাধিক বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বইগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণির।
