মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৪:২৮
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অধিপত্য নিয়ে দ্বন্দ্বে জেরে প্রতিপক্ষের হামলায় হাজী আলী খাঁ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
শুক্রবার সকালে উপজেলার বর্ণি গ্রামে এ এ ঘটনা ঘটেছে।  নিহত হাজী আলী খাঁ মুকসুদপুর উপজেলার ওই গ্রামের মৃত রুস্তুম আলী খাঁর ছেলে। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র  নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষে জাকির চৌকদারসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। জাকিরকে আশংকা জনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে। এসময় ১৫টি বাগি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি আজিজুর রহমান জানান, ওই গ্রামের ইয়াদ আলী ও টিটু মোল্লার   মধ্যে গ্রামের অধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সকাল সাড়ে নয় টার দিকে টিটু গ্রুপের লোকজন ইয়াদ আলী গ্রুপের আলী খাঁর উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে ঘটনাস্থলেই আলী খাঁ মারা যায়।