গাজীপুরে তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে মহানগরীর ভোগড়া পূর্বপাড়া এলাকার ফরিদ উদ্দিনের বাড়ি থেকে এসব বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির মালিক ফরিদ উদ্দিন (৪০) ও বাড়ির ম্যানেজার সোহেল মিয়াকে (৩০) আটক করেছে।
ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত এসব বোমা লাল টেপ দিয়ে মোড়ানো ছিল।
থানা পুলিশ জানায়, ওই বাড়ির একটি কক্ষের ভাড়াটিয়া বৃহস্পতিবার বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। সেই কক্ষের সিলিংয়ের উপরে এসব বোমা পাওয়া যায়।
