পূর্ব ইউরোপের দেশগুলোতে মার্কিন সেনা উপস্থিতি বাড়াতে চলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, 'আগ্রাসী রাশিয়া'কে ঠেকাতেই এই ব্যবস্থা।
পূর্ব ইউরোপে ইতিমধ্যে দুই ব্রিগেড সেনা অবস্থান করছে। নতুন করে আরো একটি সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করা হবে। ফলে সেখানে তিনটি নিয়মিত ব্রিগেড থাকবে।
বিবিসির সংবাদদাতা বলছেন, ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পর ন্যাটোয় এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি।
ইউক্রেন থেকে ক্রিমিয়া বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের দেশগুলোয় রাশিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: বিবিসি
