শুক্রবার সকালে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চঘাটে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের লে.কমান্ডার সাইদ এম. কাসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা থেকে ঢাকাগামী 'এমভি মাহিন রিফাত' লঞ্চে অভিযান চালিয়ে পঞ্চাশটি ড্রামে ভরা ৫ হাজার কেজি জাটকা জব্দ করে।
জব্দকৃত জাটকাগুলো মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন মাদ্রাসায় ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। কোস্টগার্ড সূত্রে এই কথা জানানো হয়।
