উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার জিপিএস সিগন্যাল জ্যাম করার অভিযোগ তুলল দক্ষিণ কোরিয়া। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল জ্যাম করার জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করছে পিয়ংইয়ং। স্যাটেলাইট নির্ভর জিপিএস প্রযুক্তি দিয়ে নির্ভুলভাবে অবস্থান নির্ণয় করা যায়।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তার দাবি, জিপিএস জ্যামিংয়ের কারণে ১১০টি বিমান ও জাহাজ সমস্যায় পড়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার অন্তত ৭০টি মাছধরার নৌকা উপকূলে ফিরে যেতে বাধ্য হয়। জ্যামিংয়ে মোবাইল ফোনে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে সেখানে।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্রের একে উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। গত জানুয়ারিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে উঠে। সূত্র: বিবিসি
