উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫, বিএনপি ২ ও স্বতন্ত্র হিসেবে ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচনে দলীয় ও স্বতন্ত্রসহ ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ ৫, বিএনপি ২ ও স্বতন্ত্র হিসেবে ৫ জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত ছাপড়হাটী ইউনিয়নে কনক কুমার গোস্বামী (নৌকা), দহবন্দে গোলাম কবির মুকুল (নৌকা), ধোপাডাঙ্গায় মোখলেছুর রহমান (নৌকা), শ্রীপুরে শহিদুল ইলসাম (নৌকা) ও সোনারায়- সৈয়দ বদিরুল আহ্সান সেলিম (নৌকা)।
বিএনপি মনোনীত বামনডাঙ্গা ইউনিয়নে নাজমুল হুদা (ধানের শীষ) ও কঞ্চিবাড়িতে মনোয়ার আলম সরকার (ধানের শীষ)।
এ ছাড়াও শান্তিরাম ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী ছামিউল ইসলাম (মোটর সাইকেল), বেলকায় জামায়াত নেতা স্বতন্ত্র ইব্রাহিম খলিলুল্ল্যাহ (দুটি পাতা), সর্বানন্দে জামায়াত নেতা স্বতন্ত্র মাহাবুর রহমান (চশমা), রামজীবনে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (চশমা) ও তারাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম লেবু (মোটর সাইকেল)।
