রংপুরের পীরগঞ্জে ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে গত বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে ১১টির মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
এদিকে ১০৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় মদনখালির বাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাবিলপুরের লালদিঘী মেলা গালর্স একাডেমি কেন্দ্রে ৩৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। টুকুরিয়ার মামরোজ পাড়ায় অতিরিক্ত পুলিশ ও বিজিপির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেন্ডাবাড়ির বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার গনণা স্থগিত রেখে উপজেলা নির্বাচন অফিসে এসে গনণার পর ফলাফল দেয়া হয়েছে। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, চৈত্রকোল ইউনিয়নে আওয়ামীলীগের জিয়াউর রহমান সবুজ নৌকায় ৫৬৯৮ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম আনারসে ৪৪৭৪ ভোট, বিএনপির লিয়াকত আলি ধানের শীষে ২৮১৪ ভোট ও জাতীয় পার্টির ইসাহাক আলী মাষ্টার লাঙলে ২১৩ ভোট, ভেন্ডাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম ঘোড়ায় ৭০৬৩ ভোট, নিকটতম আওয়ামী লীগের আব্দুল হালিম সরকার নৌকায় ৪৭৩১ভোট, বিএনপির তৌহিদুল ইসলাম জুয়েল ধানের শীষে ১১৬ ভোট, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান লাঙ্গলে ১৩৭ ভোট, বড়দরগাহ ইউনিয়নে আওয়ামী লীগের মোতাহারুল হক বাবলু নৌকায় ৯০৭৪ ভোট, নিকটতম জাতীয় পার্টির ফারুক মন্ডল লাঙ্গলে ৬৬৭১ ভোট, বিএনপির সোহেল রানা ধানের শীষে ৩৩৫ ভোট, কুমেদপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোশফাক হোসেন খাঁন চৌধুরী ফুয়াদ নৌকায় ৬৭৩৩ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক লাল (বিদ্রোহি প্রার্থী আওয়ামীলীগ) আনারসে ৪৫৬২ ভোট, জাকের পার্টির শাহ সালেক ১১০৭ ভোট, জাতীয় পার্টির মকবুল হোসেন ৫৭ ভোট, মদনখালি ইউনিয়নে আওয়ামীলীগের শামছুল আলম নৌকায় ৮৮০০ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান মানিক মন্ডল আনারসে ৫৮৩০ ভোট, বিএনপির জাহিদুল ইসলাম ধানেরশীষে ১৫৮ ভোট, টুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আতাউর রহমান মন্ডল নৌকায় ৭১৯৯ ভোট, নিকটতম জাতীয় পার্টির মিজানুর রহমান শাহিন লাঙ্গলে ৪৭৮৯ ভোট, শানেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান মন্টু নৌকায় ৯৪৫১ ভোট, নিকটতম জাতীয় পার্টির আবেদ হোসেন খাঁন মাজু লাঙ্গলে ৪১৩৩ ভোট, পাঁচগাছি ইউনিয়নে আওয়ামী লীগের লুৎফর রহমান মন্ডল লতিফ নৌকায় ৩৮৬০ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী বাবলু মন্ডল (বিদ্রোহী আওয়ামী লীগ)আনারসে ৩৮৫৯ ভোট, জাতীয় পার্টির ওয়ালিউর রহমান লাঙ্গল প্রতিকে ১৬৫৮ ভোট, বিএনপির নজরুল ইসলাম ধানের শীষে ৭১২ ভোট, মিঠিপুর ইউনিয়নে আওয়ামী লীগের এসএম ফারুক আহাম্মেদ নৌকায় ৫৫৪৯ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাসান আলী সরকার মোটরসাইকেলে ৪৫২৯ ভোট, বিএনপির রায়হান প্রধান ধানের শীষে ২৭৭৪ ভোট, চতরা ইউনিয়নে আওয়ামীলীগের এনামুল হক শাহিন নৌকায় ৬৫৩৪ ভোট, নিকটতম জাতীয় পার্টির জয়নাল আবেদীন লাঙ্গলে ৫১৮৫ ভোট, বিএনপির আব্দুল কাফি মন্ডল ৬৪৫ ভোট, কাবিলপুর ইউনিয়নে আওয়ামী লীগের রবিউল ইসলাম রবি নৌকায় ৮৭৬৭ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী শামছুল হক ঘোড়ায় ৮০২০ ভোট, জাতীয় পার্টির লুৎফর রহমান লাঙ্গলে ৮৪৭ ভোট, বিএনপির মাসুদ রানা ধানের শীষে ২০১ ভোট। এছাড়াও ৩৩ জন সংরক্ষিত আসনে ৯৯ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়। নির্বাচন অনুষ্ঠিত ১১টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ১লাখ ৯৯ হাজার ৩শত ৪৯ জন। ভোটাধিকার প্রয়োগে ১০৭টি কেন্দ্রে ৬৩১টি বুথ ছিল।
