সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় ফেন্সিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নওয়াবেঁকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর চর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো প্রতাপনগর গ্রামের কুদ্দুস সানার ছেলে শরিফুল ইসলাম (১৮) ও জামাল সানার ছেলে আব্দুস সালাম (২৫)।
থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান গোপন সংবাদ পেয়ে ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
