ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে শুক্রবার সকালে বিজয়ী চেয়ারম্যান কবির আহম্মেদ (স্বতন্ত্র) ও পরাজিত চেয়ারম্যান কবির হোসেনের (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় আলাল মিয়া, আরমান মিয়া, রাহুলকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়। অন্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। অপরদিকে বীরগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাংবাদিক জহির রায়হানের সমর্থকরা নির্বাচন বাতিলের দাবিতে নবীনগর উপজেলা পরিষদ গেইটের বিক্ষোভ মিছিল করে। এই সময় বিজিপি ও পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
