বটিয়াঘাটা থানার পুলিশ শুক্রবার বিকেলে হরিণের তাজা চামড়াসহ ২ জনকে আটক করেছে। তারা সুন্দরবন এলাকা থেকে চামড়া কিনে নিয়ে মটর সাইকেল যোগে খুলনা শহর অভিমুখে যাচ্ছিল।
থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, সংবাদ পেয়ে এসআই গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে সুরখালী ইউনিয়নের আউসখালী ব্রিজের নিকট ওঁৎ পেতে থাকেন। পরে মটর সাইকেল আরোহীদের চ্যালেঞ্জ করে ভোলা জেলার মৃত মোফাজ্জেল পাটয়ারীর পুত্র শাহীন পাটোয়ারী (৩৫), পাইকগাছা থানার মৃত হাসান আলীর পুত্র রবিউল ইসলাম (৩৬) কে আটক করেন।
এ সময় তাদের নিকট ব্যাগের ভিতর থাকা হরিণের ১টি চামড়া উদ্ধার হয়। তারা দশ হাজার টাকার বিনিময়ে চামড়াটি ক্রয় করেছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
