বিচারবহির্ভূত হত্যার দায় সরকার এড়াতে পারে না: বার্নিকাট

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:৫১
 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারও এর দায় এড়াতে পারে না।’
 
শুক্রবার সকালে সাভারের খাগানে ব্র্যাক সেন্টারে সুপ্রিমকোর্ট আয়োজিত ‘আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা।
 
বার্নিকাট বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে এসব ঘটনায় জড়িত বাহিনীগুলোকে যথাযথ প্রশিক্ষণ দেয়া প্রয়োজন।’
 
ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বার্নিকাট বলেন, গণতন্ত্রের সঠিক চর্চা করার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগ ও সহিংসতা বন্ধ করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।