খাগড়াছড়িতে অস্ত্র-কার্তুজসহ আটক ৩

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ০৮:৪৫
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার মেজর পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়েছে। 
 
শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনী একটি অটোরিকশা তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
 
আটক ব্যক্তিরা হলেন, জেলার মাটিরাঙ্গা উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা অন্নাশতী ত্রিপুরার ছেলে আশুতোষ ত্রিপুরা (২৮), বান্দরছড়া এলাকার নরেন্দ্রবাসী ত্রিপুরার ছেলে মঙ্গল ত্রিপুরা (৪৭) ও সাপমারা এলাকার বাসিন্দা ধর্মদয়াল ত্রিপুরার ছেলে সুমন ত্রিপুরা (২২)।
 
লক্ষ্মীছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. আহাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা অটোরিকশায় করে মাটিরাঙ্গা থেকে লক্ষ্মীছড়ি যাচ্ছিলেন। ওই সময় সন্দেহ হলে মেজর পাড়া এলাকায় অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।