সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক ও মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে সালেহা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মাসুদ মোড়ল মারাত্মক আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলাধীন তালা-পাইকগাছা সড়কের গুনালিবাজারে এ হতাতের ঘটনা ঘটে। হতাহত এই দম্পত্তি তালা উপজেলার জেঠুয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মাসুদ মোড়ল ও তার স্ত্রী মোটরসাইকেলে করে পাইকগাছা যাচ্ছিলেন। গুনালিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালেহা বেগমের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী আহত মাসুদ মোড়লকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
