র‍্যাম্পে রাধিকা

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১২:১৫
অভিনয় ক্ষমতায় মুগ্ধ করেছেন বহুবার। এবার ডিজাইনার পোশাকে র‌্যাম্পও মাতালেন রাধিকা আপ্টে। এই প্রথমবার কোনও ফ্যাশন শো’এ র‌্যাম্পওয়াক করলেন নায়িকা।
 
ডিজাইনার সোনালি পামনানি সম্প্রতি ‘দ্য মেরাকি প্রজেক্ট’ লেবেল উন্মোচন করলেন। সেই শো’তেই সোনালির ডিজাইন করা পোশাকে প্রথমবার হাঁটলেন রাধিকা।
 
রাধিকার ফ্যাশন সেন্স বরাবরই ভাল। স্টাইলের চেয়ে স্বাচ্ছন্দ্যকেই এগিয়ে রাখেন। তাই পছন্দ সুতির আরামদায়ক পোশাক।
 
উল্লেখ্য, প্রযোজক গুণীত মোঙ্গার পরবর্তী ছবি ‘দি আশ্রম’ -এ কাজ করতে চলেছেন রাধিকা। ছবিতে রয়েছেন আমেরিকান অভিনেতা কাল পেন এবং মেলিসা লিও।
 
‘দি আশ্রম’ স্পিরিচুয়াল থ্রিলার। ভারতের মানালিতে সদ্য শুরু হয়েছে ছবির শুটিং।