কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীর পাংশায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শনিবার সকালে ইউনাইটেড সোসাল ওয়েল ফেয়ার ক্লাব ও শুভ সংঘের আয়োজনে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহরের মালেক প্লাজার সামনে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, পাংশা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ পাংশা প্রতিনিধি মোঃ মোক্তার হোসেন, পাংশা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পাংশা সংবাদদাতা ও এশিয়ান টেলিভিশন রাজবাড়ী প্রতিনিধি এস,এম,রাসেল কবির,সংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায়দিন পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির।
শিক্ষার্থীদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন, পাংশা সরকারি কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের ছাত্র এস,এম,শামিম রেজা, ভূগোল বিভাগের রাকিবুল ইসলাম রনিসহ প্রমুখ।এ সময় বক্তারা তনুর হত্যাকরিদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
