রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেন থেকে ২০০ পিস ইয়াবাসহ রফিক (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলস্টেশনে ওই ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক রফিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
