যশোরে গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৪:১৫
যশোরে দুর্বৃত্তদের গুলিতে আহত মাংস ব্যবসায়ী শ ইকবাল হোসেন (২৯) শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। তিনি জেলা সদর উপজেলার শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে। 
 
জানা গেছে, সোমবার দিনগত রাতে শহরতলী শেখহাটি মিয়াবাড়ির পাশে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইকবাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।