কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে।
জানা গেছে,শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলায় এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা, উদীচী শিল্পী গোষ্ঠী মধুখালী, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য সুরাইয়া সালাম সভাপতিত্ব করেন। মহিলা পরিষদের উপদেষ্টা অ্যাড. মানিক মজুমদার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট বুরোর সদস্য মনোজ কুমার সাহা, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হাজি আব্দুল মালেক শিকদার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার এমি, উদীচী শিল্পী গোষ্ঠীর গোপাল শিকদার, মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. আলিউজ্জামান খোকন ও আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ গোস্বামী, রাধা রাণী ভৌমিক এবং মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ গোস্বামী, রাধা রাণী ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সোহাগী জাহান তনুর হত্যার প্রকৃত অপরাধীকে বের করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
