আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৪:৪৯
 
আফগানিস্তানের হেরাতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার এক আফগান কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
 
প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র রউফ আহমাদি বলেছেন, শুক্রবার তিনটি গাড়ির সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজন আহত হয়েছেন। হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। সতর্কহীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।
 
রাস্তার দুরবস্থা ও চালকদের ট্রাফিক আইন না মানার কারণে আফগানিস্তানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। খবর: এএফপি।