দ্বিতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের চেয়ে কম ভোট পাওয়ায় চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ২৪ জন চেয়ারম্যান প্রার্থী।
জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন-২নং গৌরীপুর ইউনিয়নে এম.এ সাত্তার (বিএনপি), আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ বিদ্রোহী), ৩নং অচিন্তপুর ইউনিয়নে মোহাম্মদ শফিকুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই ওরফে আহাম্মদ উল্লাহ (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. দুলাল ফকির (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. রোকন উজ্জামান (সরে দাঁড়ানো), মো. সাইফুল ইসলাম, ৪নং মাওহা ইউনিয়নে মো. এমদাদুল হক (বিএনপি), আঙ্গুরা আক্তার (স্বতন্ত্র), এটিএম শামছুজ্জামান (আওয়ামী লীগ বিদ্রোহী), দেওয়ান খসরুজ্জামান খান (আওয়ামী লীগ বিদ্রোহী), ৫নং সহনাটী ইউনিয়নে জিয়াউল আবেদীন জিলু (বিএনপি), বুলবুল আহমেদ (বিএনপি বিদ্রোহী), ৬নং বোকাইনগর ইউনিয়নে মোহাম্মদ কামাল হোসেন (স্বতন্ত্র), মো. শরিফুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), ৭নং রামগোপালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শিকদার (আওয়ামী লীগ বিদ্রোহী), ৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. শমসের আলী (জাকের পার্টি), ৯নং ভাংনামারী ইউনিয়নে এ.এফ.এম.এ কাসেম (বিএনপি), মো. চাঁন মিয়া (জাতীয় পার্টি), মো. মোজাম্মেল হক (স্বতন্ত্র) ১০নং সিধলা ইউনিয়নে মো. উছমান গণি (বিএনপি), মো. আব্দুস সালাম (জাতীয় পার্টি), মো. সেকান্দর আলী সরকার (স্বতন্ত্র), সেলিম আহামেদ তালুকদার (স্বতন্ত্র)।
