পাবনার সাঁথিয়ায় শনিবার দুপুরে বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বড়গ্রামের মুন্টু সরকারের ছেলে সুব্রত সরকারনসহ বেশ কয়েকজন লোক শনিবার সকালে মাঠে পিঁয়াজ উঠাতে যান। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে সুব্রত সরকার (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুইজন আহত হন।
