হালুয়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৭:৩৪
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাটিকাটা গ্রামে পানিতে ডুবে রুহান ( আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার সকালে অভিভাবকদের আগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি মাটির গর্তে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই গর্ত থেকে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শিশু রুহানের বাবা এক বছর আগে মারা গেছেন। মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। সে দাদুর কাছে থেকে থাকতো।