চাঁদপুর পৌরসভার পলাশপুর গ্রাম থেকে ৬ কেজি ৯‘শ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম ও এএসআই নাসির উদ্দীনের নেতৃত্বে পলাশপুর গ্রামের মনিদ্র চন্দ্রের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরে খাটের নিচ থেকে শিবলিঙ্গ আকৃতির এ মূর্তি উদ্ধার করে। একই সঙ্গে মনিদ্র চন্দ্র কামলাকেও আটক করা হয়।
এ ব্যাপারে চাঁদপুরের ডিবি’র ওসি মোস্তফা কামাল জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে কচুয়া থানায় মামলা হয়েছে।
