দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজকে সরকারি করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার হাটহাজারীতে চট্টগ্রাম ভেটেরনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।নাহিদ বলেন, ‘যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই সেসব উপজেলার ব্যাপারে আমরা মোটামুটি একটা নীতি গ্রহণ করেছি- যা এখনো চূড়ান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত নির্দেশ ও অর্থ বরাদ্দ পেলেই আমরা প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করার উদ্যোগ নেব।’
