রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৭:৫৯
আগামী রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর  এক লাখ ১৭ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর ছিল ১ লাখ ৭ হাজার ৯০। গত বছরের চেয়ে এবার প্রায় ১০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। 
 
শনিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল কালাম আজাদ জানান, এবার নিয়মিত পরীক্ষার্থী ৯৭ হাজার ১৩৫; অনিয়মিত ১৯ হাজার ২১১; প্রাইভেট ১৬০ এবং মানউন্নয়ন পরীক্ষার্থী ১ হাজার ৬২। এরমধ্যে ছাত্র ৬৪ হাজার ৮০০ এবং ছাত্রী ৫২ হাজার ৭৬৮। বিজ্ঞানে ৩০ হাজার ৭৩৩ পরীক্ষার্থীর ছাত্র ১৮ হাজার ৪৯১ এবং ছাত্রী ১২ হাজার ২৪২। মানবিকের ৬৩ হাজার ৮৩১ পরীক্ষার্থীর এরমধ্যে ছাত্র ৩০ হাজার ৭১৭ এবং ছাত্রী ৩৩ হাজার ১১৪। বাণিজ্যের  ২৩ হাজার ৪ মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৫ হাজার ৫৯২ এবং ছাত্রী ৭ হাজার ৪১২।