মিয়ামি ওপেনের ফাইনালে জোকোভিচ

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৮:৩৪
মিয়ামি ওপেনের ফাইনালে উঠেছেন টেনিসের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। সেমিফাইনালে বেলজিয়ামের ডেভিড গভিনের বিপক্ষে ৭-৫ (৫), ৬-৪ গেমের কষ্টার্জিত জয় পান সার্বিয়ান এ তারকা।
 
ফাইনালে তার প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি।টেনিস বিশ্বের শীর্ষ তারকা জোকোভিচ এবারের মিয়ামি জিতলে তার গত ছয় বছরের মধ্যে পাঁচটি শিরোপা জেতা হবে।
 
এছাড়া কিংবদন্তি আন্দ্রে আগাসির সঙ্গে যৌথভাবে ছয়টি শিরোপার মালিক হবেন জোকোভিচ। 
 
এদিকে নারী এককের ফাইনাল নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি সেমিফাইনালে অ্যাঞ্জেলিকুয়ে কেরবারকে হারিয়ে জয় পান। ফাইনালে বেলারুশের এ তারকার প্রতিপক্ষ সেভতালানা কুজনেসসোভা।