চুয়াডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:৪৭
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭-তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
 
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ৩৫টি স্টল রয়েছে। মেলার উদ্বোধনী দিনে নদী ও সাগরের পানিতে ‘ডুবন্ত নিখোঁজ নৌ-যান শনাক্তকরণ মেশিন উদ্ভাবন’ স্টলটিতে উৎসুক দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে।
 
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান এবং দুই সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান ও প্রফেসর এস এম ইস্রাফিল।