বুরুন্ডিতে জাতিসংঘের পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে একটি প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। এক বছরে সেখানে রাজনৈতিক সংঘাতে চার শতাধিক মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।
বুরুন্ডিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদকে বলেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বুরুন্ডির প্রেসিডেন্ট গত বছর এপ্রিলে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে থাকার উদ্যোগ নিলে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়।
গত বছর আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের নিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা সরকার। তিনি একে বাইরের হস্তক্ষেপ বলে অভিহিত করে।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বুরুন্ডিতে বিচার বহির্ভূত হত্যা, যৌন সন্ত্রাস, নির্যাতন, সুশীল সমাজ ও সাংবাদিকদের হয়রানির নিন্দা করা হয়। সূত্র: বিবিসি
