ব্রাহ্মণবাড়িয়ায় বাসে আগুন

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২২:০২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ঢাকা থেকে সিলেটগামী রাশেদ পরিবহনের একটি বাসে আগুন লাগে।  এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বাসের ব্যাটারি থেকে  আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
হাইওয়ে থানার ওসি আলমগীর সিদ্দিক বলেন, বাসে আগুন লাগলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।