রামুতে বন্য হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২২:৫৪
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মোঃ হোসেন (৬০) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। আজ শনিবার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের শিশারবিল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মো. হোসেন ধেছুয়াপালং গ্রামের উত্তর কম্বনিয়া এলাকার মৃত ইদ্রিস হোসেনের ছেলে।