শাহজালালে স্বর্ণসহ আটক ১

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৯:৪৩
 
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় মো. মুক্তার হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
 
শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে আসা বিজি-০১৮৭ ফ্লাইট তল্লাশি চালিয়ে স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা হবে বলে জানা গেছে।
 
আটক মুক্তার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ। তার পাসপোর্ট নম্বর এজি ৭৪২৯০৭৫ বলে জানা গেছে।