ডাকাত সন্দেহে আবাসিক হোটেল থেকে আটক ৬

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৯:৪৬
সিলেটের একটি আবাসিক হোটেল থেকে সন্দেহভাজন ছয় ‌‌‌‌ডাকাতকে আটক করেছে পুলিশ।
 
শনিবার রাত ১টার দিকে নগরীর হোটেল ‘মজলিস’ থেকে তাদের আটক করা হয়েছে। এরা হলেন- মোহাম্মাদ নিজাম, রুবেল মিয়া, মো. নাসিম মিয়া, মো. সুহেল, সোহেল মিয়া ও মো. জসিম মিয়া। তাদের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায়।
 
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রিল কাটার ও রামদাসহ ওই ছয়জনকে আটক করা হয়।