পাইলটের কাণ্ড

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১১:৫৫
শুধুমাত্র মুসলিম হওয়ার ‘অপরাধে’ তিন বাচ্চা সমেত এক দম্পতিকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হল। লজ্জাজনক এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ওয়াশিংটনগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে। উড়াল দেয়ার আগ মুহুর্তে নিরাপত্তার কথা বলে ওই পরিবারকে প্লেন থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন পাইলট।
 
 ছুটি কাটাতে শিকাগো থেকে ওয়াশিংটন যাওয়ার জন্য প্লেনে উঠেছিলেন এমান অ্যামি, তার স্বামী ও তিন শিশুসন্তান। কিছুক্ষণ পরে পাইলট এসে তাদের বলেন  বিমানের সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে আপনাদের ৫জনকে মালামালসহ নেমে যেতে হবে। তারা নামতে না চাইলে পাইলট বলেন, তাহলে আমি নিজেই নেমে যাব, দেখি কিভাবে প্লেন আকাশে ওড়ে। বাধ্য হয়ে তারা নেমে যান।
 
ওই পরিবারটির ছবি ইন্টারনেটে প্রকাশ হবার পর এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। অন্যদিকে, আমেরিকান-ইসলামিক সম্পর্ক নিয়ে গঠিত কাউন্সিল এই ঘটনায় দোষী পাইলটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। ওই বিমান কর্তৃপক্ষ পরে এই পরিবারকে আরেকটি বিমানে ওয়াশিংটন যাবার ব্যবস্থা করে দেয়। -ডেইলি মেইল