টাঙ্গাইলে মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় চালকসহ দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
ওই ঘটনায় গ্রেফতার আরেক আসামি অপরাধ স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছে। আদলত তাকে কারাগারে পাঠিয়েছে বলে ধনবাড়ী থানার ওসি মো. মজিবর রহমান জানান।
তিনি বলেন, শনিবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক লুনা ফেরদৌস এ আদেশ দেন।
শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি বাসে এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বামী ধনবাড়ি ধানায় ৯ জনকে আসামি করে মামলা করেন।
