রৌমারী সীমান্তে যু্বকের ঝুলন্ত লাশ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:৩৩
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্ত এলাকায় দাদাউর রহমান (২১) নামে এক যুবককে নির্যাতন করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জনমনে গুঞ্জন চলছে।
 
শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্ত ঘেঁষা বালিয়ামারী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুস সামাদের ছেলে দাদাউর পার্শ্ববর্তী রাজীবপুর উপজেলার বলিয়ামারী গ্রামের বাসিন্দা। তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাতো ভাই।
 
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
 
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।