রাজধানীর খিলক্ষেতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে খিলক্ষেত বনরূপা কবরস্থান সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ওই ব্যক্তির পড়নে মাটি রংয়ের প্যান্ট, চেক শার্ট ও মুখে দাড়ি ছিল। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
