‘দঙ্গল’ ছবির একটি অংশে কাজ করতে গিয়ে ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন আমির খান। এবার অন্য একটি অংশে কাজ করতে ওজন কমানোর যুদ্ধে নেমেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুস্তিবিদ মাহবির সিং ফোগাতের চরিত্রে অভিনয় করছেন আমির খান। সেখানে অভিনয় করতে গিয়ে ওজন বাড়িয়েছিলন তিনি। এবার ছবির প্রয়োজনেই আবার ওজন কমাচ্ছে। এরই মধ্যে ১৩ কেজি পর্যন্ত ওজন কমিয়েছেন আমির।
অভিনেতার কাছের একটি সূত্র বলেছে, জানুয়ারি থেকে ওজন কমাচ্ছেন আমির। ফেব্রুয়ারির মাঝামাঝিতে ৬ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। প্রত্যেকদিন কমপক্ষে তিনঘণ্টা ব্যায়াম করেন আমির। এছাড়াও সাইক্লিং ও কঠোর ডায়েটে আছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আছেন আমির। তার সঙ্গে একজন চিকিত্সক ও প্রশিক্ষক রয়েছেন।
সূত্রটি জানায়, প্রতিদিন সকাল ছয়টায় দিন শুরু করেন আমির। ওজন কমানোর জন্য কঠোর নিয়ম মেনে চলছেন তিনি। কয়েক ঘণ্টা পাহাড়ি এলাকায় ট্র্যাকিং করেন আমির। এর সঙ্গে সাইক্লিং, জিমে যাওয়া, সাঁতার কাটা ও টেনিস খেলাতো রয়েছেই। এক মাসে সাত কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি।
আগামী ১৪ মার্চ নিজের জন্মদিনের দিন মুম্বাইয়ে ফিরবেন আমির খান। তাকে দেখে নাকি সবাই চমকে যাবেন বলে মন্তব্য করেছে ঐ সূত্র।
