আবারো রিজার্ভে রেকর্ড গড়ল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ২৮২৭ কোটি ডলার রিজার্ভে রয়েছে যা দিয়ে ৮ মাসে আমদানি খরচ পরিশোধ করা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, রফতানি বৃদ্ধি এবং বিশ্ব বাজারে পন্যের মূল্য কমে যাওয়ায় আমদানি খরচ হ্রাসের কারণে এই অর্থ রিজার্ভে জমা হয়েছে। দেশের উঠতি শিল্পগুলো থেকে বেশ ভাল রফতানি আয় হচ্ছে বলে জানায় ব্যাংকটি। রয়টার্স তার এক প্রতিবেদনে জানায়, বর্তমানে জমা হওয়া রিজার্ভের পরিমাণ ২০১৫ সালের এপ্রিল মাসের তুলনায় ২২.৬ ভাগ বেশি। রয়টার্স।
