ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৪:৪৪
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির পালনের মধ্য দিয়ে বেসরকারি সংস্থা ইএসডিও এর ২৮তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে৷
 
রবিবার সকালে এ উপলক্ষে সংস্থাটির প্রধান কার্যালয় চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বাষির্কীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
 
পরে এক আলোচনা সভায় সংস্থাটির চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ,  সংস্থাটির নিবার্হী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, এইচইকেএস সুইজারল্যান্ড বাংলাদেশ শাখার ডেস্ক অফিসার ভিসেন্ট হুগ, এশিয়া রিজওনাল এডভাইজার রুডল্ফ ভেনডার হেল্ম, হেকস্ বাংলাদেশেরে কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, ইউএসডিও কলেজের অধ্যক্ষ সেলিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, উত্তর জনপদের পিছিয়ে পড়া মানুষের জন্য ১৯৮৮ সালের ৩ এপ্রিল এ সংস্থাটির যাত্রা শুরু হয়। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে সরকার এটিকে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থার পদকে ভূষিত করে। ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিটি ব্যাংক এনএ ক্ষুদ্র ঋণ বিতরণে শ্রেষ্ঠ সংস্থা হিসেবে সম্মাননা পায়।