গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে যাত্রীবাহী একটি বাসচাপায় মিনহাজ (৭) নামে এক শিশুর নিহত হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া নামস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।মিনহাজ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি ক্লাসের ছাত্র এবং তুমলিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান জানান, দুপুরে নরসিংদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের (পিপিএল) যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে তুমলিয়া নামস্থানে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পেছনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মৃত্যু হয়।
