কাশ্মিরে ভারতীয় দলের পরাজয় উদযাপন: কারাগারে ১০ ছাত্র

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:৩৪
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের পরাজয় উদযাপন করা নিয়ে কাশ্মিরে ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষের পর ১০ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ভারত শাসিত রাজ্যটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই খেলার রাতে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
 
কিছুদিন আগেই ওই বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলের কক্ষে গরুর মাংস রান্না করার অভিযোগে চার ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। ভবিষ্যতে 'ভালো আচরণ' করার প্রতিশ্রুতি দিয়ে তখন তারা ছাড়া পেয়েছিলেন।
 
ভারতের পরাজয়ের পর দেশের জাতীয় পতাকা পুড়ানোর অভিযোগে জম্মু থেকেও এক ছাত্রকে গ্রেফতার করা হয়। জাতীয়ভাবে সম্মানিত প্রতীককে অবমাননা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ভারত ম্যাচ হেরে যাওয়ার পর এক ছাত্রীর হাত থেকে জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে বৈদ্যুতিক হিটারে পতাকাটি ফেলে দেয় সে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস