দিনাজপুরের ফুলবাড়িতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানকে রবিবার সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
সংবর্ধিতরা হলেন- উপজেলার ২নং আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকার, ৩নং কাজীহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ৪নং বেতদীঘি ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ৫নং খয়েরবাড়ি ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল ও ৬ নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যূগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, নির্বাচিত চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকার, মানিক রতন, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, আবু তাহের মণ্ডল ও আব্দুল আজিজ মাস্টার প্রমুখ।
