জুতার ভেতর কোটি টাকার সোনা, আটক ১

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:১৫
 
কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৫টি স্বর্ণের বারসহ জয়নাল আবেদীন (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির দেহে তল্লাশি চালিয়ে তার জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
 
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, ট্রেন থেকে নামার পর জয়নালের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় তার জুতার সোলের নিচে বিশেষভাবে সেলাই করে রাখা বারগুলো পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।