আজ দেশব্যাপী বিএনপির বিক্ষোভ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০৯:২২
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে পরোয়ানার প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি। 
 
এদিকে এই গ্রেফতারি পরোয়ানায় জামিন নিতে আগামীকাল মঙ্গলবার আদালতে যাবেন বেগম জিয়া। এছাড়া আজ দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।